advertisement

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ


কালের চাকা | প্রতিবেদক: খান মোঃ মাসহুরুল ইসলাম নাফিউ প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ

পিরোজপুর জেলা পুরাতন বাসস্টান্ড

advertisement
পিরোজপুর জেলা শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের পাঁচজন জখম হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে ৭.৩০ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর ছাত্রদলের বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নাফিস নামে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের একপক্ষ অপরপক্ষের ওপর হামলা চালায়। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হন। এবং জানা গেছে জিহাদ নামে একজন গুরুতর আহত হয় । গুরুতর আহত জিহাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার এর সাথে যোগাযোগ করা যায়নি জানা গেছে তিনি ঢাকা অবস্থান করতেছেন।

তবে পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর